সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
২:৩৮ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬

হজ মৌসুমে মক্কায় প্রবেশে কঠোর বিধিনিষেধ, জরিমানা ১ লাখ রিয়াল

হজের সময় ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশ ও পরিবহন নিয়ে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত নিয়ম ভেঙে কাউকে পবিত্র নগরীতে নিয়ে গেলে সংশ্লিষ্ট পরিবহনকারীকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে বলে সতর্ক করা হয়েছে।দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল (১ জিলকদ) থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধ ৩০ মে (১৪ […]

হজ মৌসুমে মক্কায় প্রবেশে কঠোর বিধিনিষেধ, জরিমানা ১ লাখ রিয়াল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হজের সময় ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশ ও পরিবহন নিয়ে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত নিয়ম ভেঙে কাউকে পবিত্র নগরীতে নিয়ে গেলে সংশ্লিষ্ট পরিবহনকারীকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে বলে সতর্ক করা হয়েছে।
দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল (১ জিলকদ) থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধ ৩০ মে (১৪ জিলহজ) পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে ভিজিট ভিসা নিয়ে আগত কোনো ব্যক্তিকে মক্কায় প্রবেশ বা সেখানে পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনের ক্ষেত্রে শুধু আর্থিক জরিমানাই নয়, সংশ্লিষ্ট যানবাহন জব্দ করার জন্য আদালতে আবেদন করা হবে। যদি যানটির মালিক নিজেই চালক হন বা এ অপরাধে তার সম্পৃক্ততা থাকে, তাহলেও একই ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অনিয়ম চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য এলাকায় ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
প্রতি বছরের মতো এবারও হজের শৃঙ্খলা বজায় রাখা এবং নিবন্ধিত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ