বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ অনুভব করেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ অনুভব করেন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল। নির্ধারিত সময়েই তিনি বাসা থেকে রওনা হয়েছিলেন। তবে যাত্রাপথে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন।
তিনি বলেন, পথিমধ্যে জামায়াত আমির বমি করেন এবং শরীর দুর্বল হয়ে পড়ে। এ কারণে তিনি আর অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রামে রাখা হয়। তিনি সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
এদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, আমরা সবাই জামায়াত আমিরের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সুস্থতা ফিরিয়ে দেন।
হঠাৎ এই অসুস্থতার ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন পর্যায় থেকে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।