সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৫:৫৪ অপরাহ্ন, ১৪ মে ২০২৬

হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ৭ হাজারের বেশি মামলা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একদিনে সাত হাজার ১০৪টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ৮৪২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই দিনে রিট মোশন বেঞ্চে নিষ্পত্তি হয়েছে আরও ৩ হাজার ২৬২টি পুরোনো রিট মামলা। সব […]

হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ৭ হাজারের বেশি মামলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একদিনে সাত হাজার ১০৪টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ৮৪২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই দিনে রিট মোশন বেঞ্চে নিষ্পত্তি হয়েছে আরও ৩ হাজার ২৬২টি পুরোনো রিট মামলা।

সব মিলিয়ে একদিনে মোট ৭ হাজার ১০৪টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির কার্যক্রম চলছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের ভাষ্য, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার গতি বাড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ