সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৩:০২ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬

হাদি হত্যা মামলায় ফয়সালের স্ত্রী সামিয়ার জামিন আবেদন নামঞ্জুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়ার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে সামিয়াকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা […]

হাদি হত্যা মামলায় ফয়সালের স্ত্রী সামিয়ার জামিন আবেদন নামঞ্জুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়ার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে সামিয়াকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে দুই দফায় মোট ৯ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২৪ ডিসেম্বর তিনি আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার এজাহারে বলা হয়, অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’ গঠন করে এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন শরীফ ওসমান হাদি। গত বছরের ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি মাথা ও ডান কানের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ গত ৬ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে ১৫ জানুয়ারি মামলার বাদী আব্দুল্লাহ আল জাবের অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। পরে আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিকে হস্তান্তরের নির্দেশ দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ