সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৫০ অপরাহ্ন, ৮ এপ্রিল ২০২৬

হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,২৪৮

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২৪৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (৮ এপ্রিল) বিকেলে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল […]

হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,২৪৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২৪৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন এসব মৃত্যু ও আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৮৯ জনের শরীরে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ২১ শিশু।

এ পর্যন্ত দেশে হামে মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ জনে। অন্যদিকে সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৭।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, চিকিৎসা শেষে ৫ হাজার ২৪১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

হামের সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ