দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সংস্কার এবং জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার আদৌ হবে কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ওই পোস্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ […]
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সংস্কার এবং জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার আদৌ হবে কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ওই পোস্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি লেখেন— ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এর তিন দিন পর, ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে।
এই নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।