শেখ হাসিনার সন্তানরা চাইলে রাজনীতিতে ফিরতে পারে—রয়টার্সকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। শনিবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণ যদি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে গণঅভ্যুত্থানের প্রয়োজন হতো না এবং হাজারো মানুষকে জীবন দিতে […]
ছবি: সংগৃহীত
শেখ হাসিনার সন্তানরা চাইলে রাজনীতিতে ফিরতে পারে—রয়টার্সকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ।
শনিবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণ যদি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে গণঅভ্যুত্থানের প্রয়োজন হতো না এবং হাজারো মানুষকে জীবন দিতে হতো না। জনগণ কখনোই বাকশাল কিংবা ফ্যাসিবাদী শাসন চায়নি।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান একটি বড় ভুল করেছিলেন, যার খেসারত দেশকে দীর্ঘদিন দিতে হয়েছে। একই ভুল পুনরাবৃত্তি করলে তার জবাব জনগণই দেবে।
তারেক রহমানের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ক্ষমতার লোভে কিছু রাজনৈতিক নেতা অতীতের ত্যাগ ও ইতিহাস ভুলে যাচ্ছেন। শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর চিন্তা জনবিরোধী অবস্থানেরই বহিঃপ্রকাশ।
এসময় তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের নির্বাচনী ইশতেহারে সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।
এছাড়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপির প্রার্থীদের তুচ্ছ কারণে শোকজ করার অভিযোগও করেন তিনি।