পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পরাজিত করে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল পাওয়ার পর এই তথ্য জানা যায়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে নওশাদ জমির পেয়েছেন ২২ হাজার ১৩৪ ভোট। অপরদিকে, তার নিকটতম […]
পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পরাজিত করে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টির ফলাফল পাওয়ার পর এই তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে নওশাদ জমির পেয়েছেন ২২ হাজার ১৩৪ ভোট। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির নেতা সারজিস আলম পেয়েছেন ২০ হাজার ১৯৯ ভোট।
এতে প্রাথমিক ফলাফলে প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে নওশাদ জমিরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার পর চূড়ান্ত ফলাফল জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।