সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:১২ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

১০ মাসের আইনি লড়াই শেষে আফকনের শিরোপা সেনেগালের, মানছে না মরক্কো

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ২০২৫ আসরের শিরোপা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড় এসেছে। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রায়ে সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় মরক্কো। রায়ের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিল গ্রহণ করে […]

১০ মাসের আইনি লড়াই শেষে আফকনের শিরোপা সেনেগালের, মানছে না মরক্কো

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ২০২৫ আসরের শিরোপা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড় এসেছে। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রায়ে সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় মরক্কো। রায়ের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিল গ্রহণ করে সিএএস। একই সঙ্গে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল করে দেয় আদালত। ফলে ২০২৫ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে মাঠে পাওয়া সেনেগালের জয় বহাল থাকে। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকার শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশটি।

তবে সিএএসের এই সিদ্ধান্তে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছে মরক্কো ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা অভিযোগ করেছে, রায় ঘোষণার ৪৮ ঘণ্টা আগে সিএএসের প্যানেল সদস্য জার্মান আইনজীবী উলরিখ হাসের সঙ্গে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতির যোগাযোগের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

মরক্কোর দাবি, এ ধরনের যোগাযোগ সালিশি প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এ ছাড়া মাঠের বাইরে চলে যাওয়া খেলোয়াড়দের বিষয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ও ফিফার সাম্প্রতিক অবস্থানও সিএএসের রায়ে যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে মনে করছে দেশটির ফেডারেশন।

বিবৃতিতে মরক্কো ফুটবল ফেডারেশন জানিয়েছে, সিএএসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে তারা সব ধরনের আইনি পথ অনুসরণ করবে।

ফাইনালে কী ঘটেছিল?

২০২৫ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ফাইনালের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়ে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে যান। পরে সাদিও মানের হস্তক্ষেপে প্রায় ১৪ মিনিট পর তাঁরা মাঠে ফিরে আসেন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মরক্কোর ব্রাহিম দিয়াজ। এরপর অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে ১-০ ব্যবধানে জয় পায় সেনেগাল।

তবে গত মার্চে সিএএফের আপিল বোর্ড দাবি করে, সেনেগাল ফাইনাল থেকে ওয়াকওভার পেয়েছে। এ যুক্তিতে ম্যাচে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে সংস্থাটি। ফলে শিরোপা পায় মরক্কো। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন।

সিএএসের যুক্তি, ম্যাচ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল রেফারির। দুই দলই মাঠে ফিরে খেলা চালিয়ে যেতে সম্মত হওয়ায় ম্যাচ শেষ করার সিদ্ধান্তে রেফারির কোনো আইনি ভুল ছিল না। তাই সেনেগালের মাঠের জয় বহাল রাখে আদালত।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ