ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী মন্তব্য করার দায়ে এক ফুটবল সমর্থককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আস্তুরিয়াস প্রাদেশিক আদালত। একই সঙ্গে তাঁকে সরকারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। তবে আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত না থাকার শর্তে তাঁর কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) […]
ছবি: সংগৃহীত
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী মন্তব্য করার দায়ে এক ফুটবল সমর্থককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আস্তুরিয়াস প্রাদেশিক আদালত। একই সঙ্গে তাঁকে সরকারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। তবে আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত না থাকার শর্তে তাঁর কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আস্তুরিয়াস প্রাদেশিক আদালতের দ্বিতীয় বিভাগ এ রায় দেন বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
২০২৫ সালের ২৪ আগস্ট কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে রিয়াল ওভিয়েদো ও রিয়াল মাদ্রিদের ম্যাচে এমবাপ্পেকে উদ্দেশ করে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করেছিলেন ওই সমর্থক। ঘটনার প্রায় এক বছর পর আদালত তাঁকে বিদ্বেষমূলক অপরাধে দোষী সাব্যস্ত করেন।
রিয়াল মাদ্রিদের বিবৃতি অনুযায়ী, ১১ মাসের কারাদণ্ডের পাশাপাশি ওই ব্যক্তির ওপর সরকারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন অযোগ্যতা আরোপ করা হয়েছে। তাঁকে জরিমানাও করা হয়েছে। তবে শর্তসাপেক্ষে কারাদণ্ড স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে তাঁকে দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে।
শাস্তিপ্রাপ্ত সমর্থকের নাম প্রকাশ করেনি রিয়াল মাদ্রিদ।
এর আগে ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের ঘটনায়ও সমর্থকদের দোষী সাব্যস্ত হওয়ার নজির রয়েছে।
সূত্র: রিয়াল মাদ্রিদের বিবৃতি