জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে ব্যাপক জনসমর্থনের ঢেউ সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার যেকোনো মূল্যে ধরে রাখতে হবে এবং কেউ যেন এতে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে ব্যাপক জনসমর্থনের ঢেউ সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার যেকোনো মূল্যে ধরে রাখতে হবে এবং কেউ যেন এতে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই গণজোয়ার অব্যাহত রাখতে পারলে ১১ দলীয় জোটকে ক্ষমতায় যাওয়া থেকে কোনো শক্তিই আটকাতে পারবে না। ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রতিটি ভোট হচ্ছে জনগণের আমানত। নিজেদের ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন ও দৃঢ় থাকতে হবে।
সারজিস আলম সতর্ক করে বলেন, কিছু মুখোশধারী তথাকথিত নেতাকর্মী সাময়িকভাবে ভালো সাজার চেষ্টা করছে। কিন্তু মানুষ জানে, নির্বাচন শেষ হলে তারা আবার পুরোনো রূপে ফিরে যাবে। তাই তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের মূল দায়িত্ব হলো অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করা।
পথসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন, ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, উপজেলা জামায়াতের আমির সফিউল আলম, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক আরমান আলী খানসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।