সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
২:১৬ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬

১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে মার্কিন ডলার

মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মূল্য এক লাফে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে গত এক বছরের মধ্যে ডলারের সর্বোচ্চ মাসিক মূল্যবৃদ্ধিও হতে যাচ্ছে চলতি মাসে। ডলারের এই শক্তিশালী অবস্থানের প্রভাবে ইউরো, […]

১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে মার্কিন ডলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মূল্য এক লাফে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে গত এক বছরের মধ্যে ডলারের সর্বোচ্চ মাসিক মূল্যবৃদ্ধিও হতে যাচ্ছে চলতি মাসে। ডলারের এই শক্তিশালী অবস্থানের প্রভাবে ইউরো, পাউন্ড, স্বর্ণ এবং ক্রিপ্টোকারেন্সির বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক বাজারে ইউরোর বিপরীতে ডলার ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এর ফলে প্রতি ইউরোর মূল্য ১ দশমিক ১৪ ডলারের নিচে নেমে যায়। একই সঙ্গে ব্রিটিশ পাউন্ড গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন এবং জাপানি ইয়েন প্রায় ৪০ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে পৌঁছেছে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার দাঁড়িয়েছে ১৬১ দশমিক ৭৯ ইয়েন।

শক্তিশালী ডলারের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামও কমে গেছে। গত বুধবার স্বর্ণের মূল্য গত সাত মাসের মধ্যে প্রথমবারের মতো প্রতি আউন্স চার হাজার ডলারের নিচে নেমে আসে। একই সঙ্গে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৪ সালের পর এই প্রথম বিটকয়েনের দাম ৬০ হাজার ডলারের নিচে নেমে এসেছে।

বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের শক্তিমত্তা পরিমাপকারী ডলার সূচক বৃহস্পতিবার ১০১ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে। এর আগের দিন এই সূচক ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ ১০১ দশমিক ৮ পয়েন্টে পৌঁছেছিল।

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন, চলতি বছর ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ধারণা পুরোপুরি পাল্টে গেছে। এখন বিনিয়োগকারীরা মনে করছেন, আগামী অক্টোবরের মধ্যেই অন্তত একবার সুদের হার বাড়ানো হতে পারে এবং বছরের শেষ নাগাদ দ্বিতীয়বার সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও প্রায় ৫০ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের কঠোর নীতির কারণেই ডলারের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মে মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় সংক্রান্ত মূল সূচকের তথ্যের জন্য অপেক্ষা করছেন। অর্থনীতিবিদদের ধারণা, মূল্যস্ফীতির এই হার ৩ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি।

ডলারের বিপরীতে জাপানি ইয়েনের এই রেকর্ড পতনের কারণে বাজার নিয়ন্ত্রণে জাপান সরকার যেকোনো সময় সরাসরি হস্তক্ষেপ করতে পারে বলে ধারণা করছেন টোকিওর মুদ্রা কৌশল বিশ্লেষকরা। সাধারণত প্রতি ডলারের বিনিময় হার ১৬২ ইয়েন বা তার বেশি হলে জাপান সরকার বাজারে হস্তক্ষেপের পথে হাঁটতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ