সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:১৭ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, তাদের সরকার দায়িত্বে থাকার সময় তথাকথিত ‘ডিপ স্টেট’ থেকে ক্ষমতায় দীর্ঘ সময় থাকার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ‘ডিপ স্টেটের স্ট্রাটেজি’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য […]

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, তাদের সরকার দায়িত্বে থাকার সময় তথাকথিত ‘ডিপ স্টেট’ থেকে ক্ষমতায় দীর্ঘ সময় থাকার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ‘ডিপ স্টেটের স্ট্রাটেজি’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, সরকার পরিচালনার শুরুর দিকেই কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান—যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে উল্লেখ করেন—তাদের কাছে প্রস্তাব দেয় যে, শেখ হাসিনার নির্ধারিত মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত যেন তারা ক্ষমতায় থেকে যান। এর বিনিময়ে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছিল।

তিনি জানান, ওই প্রস্তাবের সঙ্গে কিছু নির্দিষ্ট শর্তও যুক্ত ছিল। এর মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনের বাইরে রাখার কৌশলও অন্তর্ভুক্ত ছিল। আদালতের মাধ্যমে বিএনপি নেতাদের সাজা দীর্ঘায়িত করা, মামলার তারিখ পিছিয়ে দেওয়া এবং তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর মতো পরিকল্পনাও সেই প্রস্তাবের অংশ ছিল বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, পুরো একটি কৌশলগত রোডম্যাপ তৈরি করে দেওয়া হয়েছিল, যাতে করে একটি সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায়। তবে তিনি স্পষ্ট করেন, তাদের সরকার এই প্রস্তাবে সায় দেয়নি।

আসিফ মাহমুদ আরও বলেন, তাদের অবস্থান ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না হতে দেওয়া। এ কারণেই তারা স্বেচ্ছায় পদত্যাগ করে নির্বাচন আয়োজনের পথ সুগম করেছিলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, যাদের একসময় ক্ষমতা থেকে সরানোর দাবি তোলা হয়েছিল, তাদের মধ্য থেকেই আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মন্ত্রী করা হয়েছে। এতে করে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, যদি তারা ‘ডিপ স্টেট’-এর প্রস্তাবে সম্মতি দিতেন, তাহলে সংবিধানের ধারাবাহিকতার যুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সম্ভব হতো। তবে সে পথে না গিয়ে তারা গণতান্ত্রিক অবস্থান বজায় রেখেছেন বলেও উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ