দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হাম-সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হাম হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর বাকি চারজনের মৃত্যু হয়েছে হাম-সন্দেহে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৫ শিশু হাম ও হাম-সন্দেহে আক্রান্ত হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হাম-সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হাম হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর বাকি চারজনের মৃত্যু হয়েছে হাম-সন্দেহে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৫ শিশু হাম ও হাম-সন্দেহে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-উপসর্গ নিয়ে আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে। আর সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৩৩৩ জন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুদের ঝুঁকি আরও বাড়ছে। এ কারণে সতর্কতা, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।