আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ ধারণ করবে লালচে বা রক্তিম বর্ণ। ২০২৬ সালে এটি হবে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পরবর্তীতে এমন দৃশ্য আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। বিশ্বের একটি বড় অংশ থেকেই এই চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। এশিয়া, […]
ছবি: সংগৃহীত
আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ ধারণ করবে লালচে বা রক্তিম বর্ণ। ২০২৬ সালে এটি হবে একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পরবর্তীতে এমন দৃশ্য আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত। এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত।
বিশ্বের একটি বড় অংশ থেকেই এই চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে এই গ্রহণ দৃশ্যমান হবে। মোট গ্রহণকাল স্থায়ী হবে প্রায় ১২ থেকে ১৩ মিনিট। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে।
উত্তর ও মধ্য আমেরিকায় ভোরের দিকে চাঁদ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। অপরদিকে, পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার আকাশে লালচে চাঁদের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে চাঁদ পৃথিবীর হালকা ছায়া বা পেনামব্রাল অঞ্চলে প্রবেশ করে, ফলে এর উজ্জ্বলতা কিছুটা কমে যায়। দ্বিতীয় ধাপে চাঁদ ধীরে ধীরে পৃথিবীর গাঢ় ছায়ার ভেতরে ঢুকতে শুরু করে। তৃতীয় এবং শেষ ধাপে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে এবং তখনই এটি রক্তাভ বা লালচে রঙ ধারণ করে।
এই চন্দ্রগ্রহণ খালি চোখেই সম্পূর্ণ নিরাপদভাবে দেখা যাবে। তবে সাধারণ বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের রঙ পরিবর্তন ও ছায়ার গতিবিধি আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। শহরের আলোকদূষণ থেকে দূরে, খোলা আকাশের নিচে অবস্থান করলে ব্লাড মুনের লাল আভা সবচেয়ে সুন্দরভাবে দেখা যাবে।