সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৭:৪৩ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি ২০২৬

৬ মাস অন্তর সরকারি বরাদ্দের হিসাব দেবেন ব্যারিস্টার আরমান

সরকারের বরাদ্দ করা অর্থের পরিমাণ এবং ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রতি ছয় মাস অন্তর ‘গণশুনানি’র মাধ্যমে জনগণের সামনে তুলে ধরবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ […]

৬ মাস অন্তর সরকারি বরাদ্দের হিসাব দেবেন ব্যারিস্টার আরমান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সরকারের বরাদ্দ করা অর্থের পরিমাণ এবং ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রতি ছয় মাস অন্তর ‘গণশুনানি’র মাধ্যমে জনগণের সামনে তুলে ধরবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার আরমান ঢাকা-১৪ আসনকে ‘চাঁদাবাজমুক্ত এলাকা’ ঘোষণা করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘এই এলাকায় কোথাও কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। চাঁদাবাজদের দমনে প্রয়োজনীয় কমিটি গঠন করা হচ্ছে।’

দল-মত নির্বিশেষে সবার পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, ‘কে কোন দলের বা কোন মতাদর্শের, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা মানুষের সেবা করতে এসেছি। এই আসনের দরজা সবার জন্য খোলা থাকবে।’

আর্থিক স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে ব্যারিস্টার আরমান বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে কত টাকা বরাদ্দ আসছে এবং কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে—তা জানার অধিকার জনগণের রয়েছে। সে কারণেই প্রতি ছয় মাস অন্তর জনগণের মুখোমুখি হয়ে গণশুনানির মাধ্যমে সব হিসাব তুলে ধরবেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ব্যারিস্টার আরমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা-১৪ আসনকে একটি আধুনিক, স্বচ্ছ ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ