সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩৪ অপরাহ্ন, ৫ জুন ২০২৬

৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা করলো এনসিপি

‘বাংলাদেশ টু পয়েন্ট জিরো: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামে ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৫ জুন) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ছায়াবাজেট তুলে ধরেন দলের নেতারা। বাজেটে ১২টি খাতে মোট ৭১টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক […]

৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা করলো এনসিপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

‘বাংলাদেশ টু পয়েন্ট জিরো: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামে ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৫ জুন) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ছায়াবাজেট তুলে ধরেন দলের নেতারা। বাজেটে ১২টি খাতে মোট ৭১টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশে মানুষ আর শুধু সংখ্যাতাত্ত্বিক পরিসংখ্যাননির্ভর ও নামসর্বস্ব বাজেট দেখতে চায় না। জনগণ এমন বাজেট চায়, যার বাস্তব সুফল সাধারণ মানুষের জীবনে পৌঁছাবে।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার যে অর্থনৈতিক কাঠামো উত্তরাধিকারসূত্রে পেয়েছে তা মূলত “লুটপাটনির্ভর ও ক্যাপাসিটি চার্জনির্ভর” অর্থনীতি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকসহ আর্থিক খাতে সাম্প্রতিক ঘটনাগুলো অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয় এবং এতে সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এনসিপির প্রস্তাবিত ছায়াবাজেটে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, আর্থিক খাত সংস্কার, জবাবদিহিতা নিশ্চিত করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

দলটির নেতারা দাবি করেন, এই বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; বরং একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপরেখা, যেখানে সংস্কার ও উৎপাদনমুখী প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, বাজেটের প্রতিটি টাকার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে না পারলে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়বে। তাই রাষ্ট্রীয় ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সূত্র: এনসিপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ