সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৩১ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬

অধিবেশন চলাকালেই হাসনাতের ৩ শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিন শব্দের একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সংসদে ভাষণ দেওয়া শুরু করেন মো. সাহাবুদ্দিন। এ সময় বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে হট্টগোল শুরু করেন এবং এক পর্যায়ে অধিবেশন থেকে ওয়াক আউট করেন। ওয়াক আউটের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে […]

অধিবেশন চলাকালেই হাসনাতের ৩ শব্দের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিন শব্দের একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার সংসদে ভাষণ দেওয়া শুরু করেন মো. সাহাবুদ্দিন। এ সময় বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে হট্টগোল শুরু করেন এবং এক পর্যায়ে অধিবেশন থেকে ওয়াক আউট করেন।

ওয়াক আউটের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সংক্ষিপ্ত একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি লেখেন, ‘Get out Chuppu.’ প্রকাশের পরপরই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি করে।

সংসদ সূত্রে জানা যায়, সেদিন স্পিকার রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানোর পর বিরোধী দলের সংসদ সদস্যরা নিজেদের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে ‘জুলাইয়ে গাদ্দার’ লেখা লিফলেটও দেখা যায়।

পরিস্থিতি শান্ত করতে স্পিকার বারবার আহ্বান জানালেও সংসদে হট্টগোল বাড়তে থাকে। পরে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে থাকেন। অনেককে ‘গেট আউট চুপ্পু’ স্লোগান দিতে শোনা যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরোধী দলের সংসদ সদস্যরা শেষ পর্যন্ত অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ