সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:১৪ পিএম, ৫ মে ২০২৬

‘অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে’: হাসনাত আবদুল্লাহ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা বেড়েছে—এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে।হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ যে […]

‘অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে’: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা বেড়েছে—এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ যে সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, তা বিশ্বকে জানাতে হবে।”
দেশে বিদ্যমান জ্বালানি সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি সংকট মূলত পর্যাপ্ত প্রস্তুতির অভাব থেকেই সৃষ্টি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রস্তুতির ঘাটতির কারণে ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এ সুযোগে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে বলেও তিনি অভিযোগ করেন।
সংসদ সদস্য আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো জনগণের স্বার্থে পরিচালিত হওয়া উচিত এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সড়কের কৌশলগত বিভিন্ন বিষয় তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ