অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এসব চুক্তি নিয়ে তাদের দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।
তিনি জানান, সংসদ না থাকার কারণে সে সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল। একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে তারা বারবার দাবি জানিয়েছিলেন।
তবে তৎকালীন সরকার সেই দাবিকে গুরুত্ব দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, বিষয়টি নিয়ে তাদের দলের অবস্থান স্পষ্ট। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা ধোঁয়াশা তৈরির সুযোগ নেই।