সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৭:০৫ পূর্বাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫

অবশেষে গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিসকে

উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) যেকোন সময় তাকে আদালতে হাজির করা হবে। এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত […]

অবশেষে গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিসকে
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) যেকোন সময় তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। তিনি দৈনিক আজকের কাগজসহ একাধিক গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ধানমন্ডি ২ নম্বর এলাকার একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ডিবিতে নেওয়া হয়। জিমটির ম্যানেজার আরেফিন জানান, ওই দিন সন্ধ্যায় আনিস আলমগীর জিমে এসে ব্যায়াম করেন এবং রাত আনুমানিক ৮টার দিকে বেরিয়ে যান। এ সময় জিম প্রাঙ্গণে পুলিশের উপস্থিতি তিনি লক্ষ্য করেননি।

এদিকে, সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার রাতেই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ