জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যতদিন থাকবে, মানুষ সেখানে এসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ঘৃণা প্রকাশ করবে। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। স্পিকার দাবি করেন, জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং সেই সংক্রান্ত কলরেকর্ড জাদুঘরে […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যতদিন থাকবে, মানুষ সেখানে এসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ঘৃণা প্রকাশ করবে।
মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার দাবি করেন, জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং সেই সংক্রান্ত কলরেকর্ড জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তিনি বলেন, “অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নেয় না এবং গণতন্ত্রের জন্য জীবন দিতেও প্রস্তুত।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, জুলাই জাদুঘর “ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতীক” হিসেবে কাজ করবে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের ১ তারিখ জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্পিকার।