সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:১৯ অপরাহ্ন, ৫ সেপ্টেম্বর ২০২৬

অভিবাসীকে গুলি করে মিথ্যা তথ্য দেওয়ায় ফের গ্রেপ্তার আইসিই কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক ভেনিজুয়েলীয় অভিবাসীকে গুলি করার ঘটনায় তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য ও ভুয়া জবানবন্দি দেওয়ার অভিযোগে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তা ক্রিশ্চিয়ান ক্যাস্ত্রোকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টেক্সাস থেকে তাকে হেফাজতে নেয় ফেডারেল নিরাপত্তা বাহিনী। এর এক দিন আগে, বুধবার (২ সেপ্টেম্বর), একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তার […]

অভিবাসীকে গুলি করে মিথ্যা তথ্য দেওয়ায় ফের গ্রেপ্তার আইসিই কর্মকর্তা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এক ভেনিজুয়েলীয় অভিবাসীকে গুলি করার ঘটনায় তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য ও ভুয়া জবানবন্দি দেওয়ার অভিযোগে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তা ক্রিশ্চিয়ান ক্যাস্ত্রোকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টেক্সাস থেকে তাকে হেফাজতে নেয় ফেডারেল নিরাপত্তা বাহিনী। এর এক দিন আগে, বুধবার (২ সেপ্টেম্বর), একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে তদন্তকারীদের কাছে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগে ছয়টি ধারায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে।

এর আগে গত সপ্তাহে টেক্সাসের একটি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন ক্যাস্ত্রো। মুক্তির কিছুদিনের মধ্যেই তাকে আবার গ্রেপ্তার করা হলো।

গুলি করার ঘটনায় কী ঘটেছিল

ঘটনাটি ঘটে গত জানুয়ারিতে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের সময়। এ সময় জুলিও সিজার সোসা-সেলিস নামের এক ভেনিজুয়েলীয় অভিবাসীর পায়ে গুলি করেন আইসিই কর্মকর্তা ক্যাস্ত্রো।

ঘটনার পর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছিল, কয়েকজন অভিবাসী ঝাড়ু ও বরফ সরানোর বেলচা নিয়ে আইসিই কর্মকর্তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন ক্যাস্ত্রো।

তবে পরে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা মোবাইল ফোনের ভিডিও সামনে আসে। ওই ভিডিওতে কর্মকর্তার দেওয়া বক্তব্যের সঙ্গে ঘটনার বাস্তব চিত্রের মিল পাওয়া যায়নি বলে তদন্তে উঠে আসে।

ভিডিওসহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে গত ফেব্রুয়ারিতে আদালত এ ঘটনায় অভিযুক্ত অভিবাসীদের বিরুদ্ধে আনা সব অভিযোগ থেকে তাদের অব্যাহতি দেন। এরপর ক্যাস্ত্রোর বিরুদ্ধে আলাদা তদন্ত শুরু হয়।

মিনেসোটায় হস্তান্তর নিয়ে আইনি লড়াই

ক্যাস্ত্রোর বিরুদ্ধে স্থানীয় প্রসিকিউটররা গত মে মাসে অভিযোগ দায়ের করেছিলেন। তবে তাকে মিনেসোটায় হস্তান্তর করতে অস্বীকৃতি জানান টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে আইনি লড়াই শুরু হয়। পরে ক্যাস্ত্রোকে ফের গ্রেপ্তার করে ফেডারেল কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে করা অভিযোগের বিচারপ্রক্রিয়া এখন এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ