সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৮:৫১ এএম, ২৫ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে প্রথমবার সেঞ্চুরি করলেন নিখিল চৌধুরি। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করেছেন নিখিল। রোববার সেঞ্চুরি করেছিলেন তাসমানিয়ার সালেব জুয়েল। পরদিন সোমবার সেঞ্চুরি করেন নিখিল এবং টিম ওয়ার্ড। নিউ সাউথ ওয়েলসের বোলারদের রীতিমতো শাসন করেছেন […]

Century
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে প্রথমবার সেঞ্চুরি করলেন নিখিল চৌধুরি। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করেছেন নিখিল।

রোববার সেঞ্চুরি করেছিলেন তাসমানিয়ার সালেব জুয়েল। পরদিন সোমবার সেঞ্চুরি করেন নিখিল এবং টিম ওয়ার্ড। নিউ সাউথ ওয়েলসের বোলারদের রীতিমতো শাসন করেছেন এই তিন ব্যাটার।

ভারতের দিল্লিতে জন্ম নিখিলের। ঘরোয়া ক্রিকেট খেলেছেন পঞ্জাবের হয়ে। ২০২০ সালে অস্ট্রেলিয়া চলে যান তিনি। গত এক দশকে খুব কাছ থেকে বিরাট কোহলিকে অনুসরণ করেছেন। কোহলিকেই নিজের আদর্শ মানেন। তার মতোই জীবনযাপন করে নিজেকে সব সময় ফিট রাখার চেষ্টা করেন বলেও আগে জানিয়েছেন তিনি।

২০২০ সালে কিছু দিনের জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে কোভিডের জন্য আটকে পড়েছিলেন। সে দেশে ক্রিকেট খেলার পাশাপাশি পার্ট টাইম কাজ করে তখন কোনোমতে জীবন চালাতেন। অস্ট্রেলিয়ায় নিয়মিত ক্লাব ক্রিকেট খেলে কোনও না কোনও দলে সুযোগ পাওয়ার চেষ্টা করতেন।

কুইন্সল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলার সময় তাসমানিয়ার সহকারী কোচ জেমস হোপসের নজরে পড়ে যান। সেটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বিবিএলে হোবার্ট হারিকেন্সের সঙ্গে চুক্তি হয় তার। অভিষেক মৌসুমেই তিনি ব্যাট-বলে পারফর্ম করেন। এর পর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তাসমানিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যান। এখন তিনি অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা হলেও এখনও ভারতীয় নাগরিক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ