Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:২৬ এএম, ২৪ আগস্ট ২০২৫

অ-১৫ ছেলেদের বিপক্ষে ৪৯ রানে অলআউট নারীদের লাল দল

৪, ৮, ০, ১, ৬, ৫, ১, ০, ০, ০। না, কোনো ফোন নম্বরের ডিজিট নয় এটা। উইমেন্স চ্যালেঞ্জ কাপে অ-১৫ ছেলেদের বিপক্ষে নারী লাল দলের ব্যাটারদের রান এটা। দশ জনই আউট হয়েছেন এক অঙ্কে, দলের রান কত, তা অনুমান করতে বেগ পেতে হয় না খুব। নারী লাল দল অ-১৫ ছেলেদের বিপক্ষে অলআউট হয়েছে মোটে […]

অ-১৫ ছেলেদের বিপক্ষে ৪৯ রানে অলআউট নারীদের লাল দল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

৪, ৮, ০, ১, ৬, ৫, ১, ০, ০, ০। না, কোনো ফোন নম্বরের ডিজিট নয় এটা। উইমেন্স চ্যালেঞ্জ কাপে অ-১৫ ছেলেদের বিপক্ষে নারী লাল দলের ব্যাটারদের রান এটা। দশ জনই আউট হয়েছেন এক অঙ্কে, দলের রান কত, তা অনুমান করতে বেগ পেতে হয় না খুব। নারী লাল দল অ-১৫ ছেলেদের বিপক্ষে অলআউট হয়েছে মোটে ৪৯ রানেই।

আগের ম্যাচে তাও পঞ্চাশ পেরিয়েছিল নারীদের লাল দল। ৯২ রানে অলআউট হয়েছিল দলটা, ম্যাচটা হেরেছিল ৮৭ রানে। তবে আজ সেটাও করতে পারেনি নারীদের লাল দল। পঞ্চাশের একটু আগেই গুটিয়ে যেতে হলো দলকে।

নিগার সুলতানা জ্যোতির দল আজ শুরু ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায়। খুইয়ে বসে তানজিমকে। তবে এরপর সুলতানার ইনিংস সর্বোচ্চ ১৮ রানে ভর করে পরিস্থিতিটা সামাল দেওয়ার একটা চেষ্টা করেছিল। সুলতানা বিদায় নিতেই বিপত্তিটা বাধে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দলটার ইনিংস।

এরপর আর কোনো ব্যাটারই দুই অঙ্কে যেতে পারেননি, ওপরের ১০ জনের ‘ডিজিট’ দেখে বুঝতেই পারছেন। ৪৯ রান তুলতেই শেষ হয় দলটার ইনিংস।

ছেলেদের বোলাররা অবশ্য সবাই মিলেই এই ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন। আদিব ও সুলাইমান দুজনেই নিয়েছেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। অমিত নিয়েছেন ২ ও মাহিন নিয়েছেন একটি উইকেট।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ