সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১:৫৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫

আইসিসির শাস্তির মুখে ফকর জামান

পাকিস্তানি ওপেনার ফকর জামান এবার আইসিসির শাস্তির মুখে পড়েছেন দৃষ্টিকটু আচরণের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আউট হওয়ার সময়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে। একই সঙ্গে তার শৃঙ্খলাভঙ্গের খাতায় যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট , যা গত দুই বছরে তার প্রথম শাস্তি। আইসিসির প্লেয়ার ও সাপোর্ট […]

আইসিসির শাস্তির মুখে ফকর জামান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাকিস্তানি ওপেনার ফকর জামান এবার আইসিসির শাস্তির মুখে পড়েছেন দৃষ্টিকটু আচরণের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আউট হওয়ার সময়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে। একই সঙ্গে তার শৃঙ্খলাভঙ্গের খাতায় যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট , যা গত দুই বছরে তার প্রথম শাস্তি।

আইসিসির প্লেয়ার ও সাপোর্ট স্টাফ আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তকে প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করা বা আপত্তি জানানোকে লেভেল–১ অপরাধ হিসেবে ধরা হয়। সেই ধারাতেই ফখরকে অভিযুক্ত করেন অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও আসিফ ইয়াকুব, তৃতীয় আম্পায়ার রশিদ রিয়াজ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি। ম্যাচ রেফারি রিয়ন কিং শাস্তির প্রস্তাব দিলে ফখর তা মেনে নেন, ফলে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে, যখন আউট হওয়ার পর তিনি বেশ কিছুক্ষণ আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ