আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে আবেদন জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। সোমবার (২৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তারা এ তথ্য প্রকাশ করেন।বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, […]
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে আবেদন জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। সোমবার (২৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তারা এ তথ্য প্রকাশ করেন।
বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাস হওয়া ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল-২০২৬’-এর মাধ্যমে দেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদসহ মৌলিক অধিকারের পরিপন্থী।
তারা আরও উল্লেখ করেন, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ। কিন্তু নতুন আইনের মাধ্যমে সেই আন্তর্জাতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে তাদের দাবি।
আইনজীবীরা জানান, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই তারা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন।
তাদের আশঙ্কা, এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও অনিশ্চয়তা তৈরি হতে পারে।