সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:২০ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছর থেকেই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

আগামী বছর থেকেই ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো, উড়োজাহাজ কেনা, বিনিয়োগ ও পর্যটনসহ […]

আগামী বছর থেকেই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী বছর থেকেই ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো, উড়োজাহাজ কেনা, বিনিয়োগ ও পর্যটনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, দুই দেশের বাড়তে থাকা বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াতের বিষয় বিবেচনায় ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর পর্যন্ত সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

সরাসরি ফ্লাইটের জন্য এফএএ ক্যাটাগরি-১ প্রয়োজন

মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট’ (আইএএসএ) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করা জরুরি।

এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

রশিদুজ্জামান মিল্লাত জানান, মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে।

গত এপ্রিলে সই হওয়া ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের ওই চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনার কথা রয়েছে। ২০৩১ সালের নভেম্বর থেকে ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।

বহর আরও বড় করার পরিকল্পনা

সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের অংশ হিসেবে বোয়িং ও এয়ারবাসের কাছ থেকে আরও ২১টি উড়োজাহাজ কেনার জন্য চুক্তি করার প্রস্তুতি চলছে।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হলে দীর্ঘদিনের প্রত্যাশিত এই রুটে দুই দেশের মধ্যে যাত্রী যোগাযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ