সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:০৭ পিএম, ২১ নভেম্বর ২০২৫

আজ  মামদানির সঙ্গে সাক্ষাত ট্রাম্পের

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাত করার ঘোষণা দিয়েছেন‍ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্টর সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ঘটবে উভয়ের সাক্ষাৎ। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্স। ট্রুথ সোশ্যাল পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই […]

আজ  মামদানির সঙ্গে সাক্ষাত ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাত করার ঘোষণা দিয়েছেন‍ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্টর সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ঘটবে উভয়ের সাক্ষাৎ। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্স।

ট্রুথ সোশ্যাল পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই মর্মে একমত হয়েছি যে ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে।’

এর আগে, মামদানিও এ সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।’

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানিকে আটকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ