সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৪৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি দাবি করেছেন, হাসপাতালটির পক্ষ থেকে বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছিল এবং এ জন্য বিপুল পরিমাণ অর্থের প্রস্তাবও দেওয়া হয়েছিল। শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির […]

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি দাবি করেছেন, হাসপাতালটির পক্ষ থেকে বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছিল এবং এ জন্য বিপুল পরিমাণ অর্থের প্রস্তাবও দেওয়া হয়েছিল।

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। কিন্তু আমি কোনো ধরনের প্রলোভনে পা দিইনি। নিয়ম অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছি।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং স্বাস্থ্যখাতে অনিয়মের কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি দাবি করেন, অতীতে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশের বিপুল সম্পদ বিদেশে পাচার করা হলেও বর্তমান সরকার জনগণের কল্যাণ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে।

আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে তিনি বলেন, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের আগে বিভিন্ন মহল থেকে তদবির ও চাপ সৃষ্টি করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর সমর্থন এবং জনগণের আস্থার কারণে তিনি কোনো ধরনের লোভ বা প্রভাবের কাছে নতি স্বীকার করেননি।

মন্ত্রী আরও অভিযোগ করেন, হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও কিছু রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তি এর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে জনগণের স্বার্থে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে জানান তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যাবিশিষ্ট দুটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন একটি কর্মসূচি চালুর প্রস্তুতি চলছে। এ কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করবেন। প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী দুই শতাধিক দরিদ্র ও অসহায় ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন। পাশাপাশি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতেও অংশ নেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। স্বাস্থ্যখাতে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ