জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস তাকে মজা করে ‘দুষ্টুমি না করতে’ পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব […]
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস তাকে মজা করে ‘দুষ্টুমি না করতে’ পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আজ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করেছি।’
তিনি আরও লেখেন, ‘এ সময় বিভিন্নজনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছে। একপর্যায়ে মির্জা আব্বাস ভাই স্নেহভরে বললেন— দুষ্টুমি করবা না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে পুরো আয়োজনকে সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানবোধের একটি সুন্দর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।