ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে আসছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, প্রবাসী বাংলাদেশি শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরার দিব্বা এলাকায় স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ইরান […]
ছবি: সংগৃহীত
ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশে আসছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, প্রবাসী বাংলাদেশি শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরার দিব্বা এলাকায় স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।
বাংলাদেশ দূতাবাস, আবুধাবি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে শাহ আলমের মরদেহ ৯ এপ্রিল দেশে পৌঁছাবে।