সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:০৯ অপরাহ্ন, ১৪ মে ২০২৬

আমি ও আমার পরিবারের কেউ কখনো ভারত যাইনি: সারজিস আলম

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দাবি করেছেন, ভারতে গিয়ে তার বাবার চিকিৎসা করানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা ও “আওয়ামী গুজব”। বৃহস্পতিবার ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়ায় সারজিস বলেন, “আমি, আমার বাবা কিংবা পরিবারের কেউ কোনোদিন চিকিৎসা তো দূরের কথা, অন্য কোনো প্রয়োজনে ভারত যাইনি।” তিনি অভিযোগ করেন, […]

আমি ও আমার পরিবারের কেউ কখনো ভারত যাইনি: সারজিস আলম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম দাবি করেছেন, ভারতে গিয়ে তার বাবার চিকিৎসা করানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা ও “আওয়ামী গুজব”।

বৃহস্পতিবার ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর প্রতিক্রিয়ায় সারজিস বলেন, “আমি, আমার বাবা কিংবা পরিবারের কেউ কোনোদিন চিকিৎসা তো দূরের কথা, অন্য কোনো প্রয়োজনে ভারত যাইনি।”

তিনি অভিযোগ করেন, যাচাই-বাছাই ছাড়াই ভারতীয় গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে। তার ভাষায়, “এই গুজবকে যাচাই না করে নিউজ আকারে প্রচার করা তাদের মিডিয়ার মান ও অবস্থাকেই প্রকাশ করে।”

সারজিস বলেন, তারা কোনো রাষ্ট্রের বিরোধী নন এবং ভারতবিদ্বেষীও নন। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হতে হবে রাষ্ট্র ও জনগণের ভিত্তিতে, কোনো “তাবেদার” রাজনৈতিক দলের সঙ্গে নয়।

তিনি আরও বলেন, “বাংলাদেশের ওপর ভারত বা অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না।”

পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েও মন্তব্য করেন সারজিস। তিনি অভিযোগ করেন, সেখানে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী মুসলমানদের নিয়ে উগ্র ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, যা “লজ্জাজনক”।

তার দাবি, পৃথিবীর যেকোনো দেশে ধর্মীয় পরিচয়ের কারণে মানুষের ওপর অন্যায় হলে তারা তার প্রতিবাদ জানাবেন।

সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাও তুলে ধরে সারজিস বলেন, “সীমান্তে আমাদের ভাইদের হত্যা করে ভারত যদি মনে করে সম্পর্ক স্বাভাবিক থাকবে, সেটা সম্ভব নয়। সম্পর্ক হতে হবে সমতা ও সম্মানের ভিত্তিতে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ