সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৫:২১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬

আমেরিকায় জিপ গাড়ির বিশাল উৎসব, হাজারো মানুষের ভিড়ে জমজমাট মেইন স্ট্রিট

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে অনুষ্ঠিত হয়েছে জিপপ্রেমীদের অন্যতম বৃহৎ আয়োজন ‘ব্যান্টাম জিপ হেরিটেজ ফেস্টিভ্যাল’। উৎসব উপলক্ষে শুক্রবার রাতে শহরের ঐতিহাসিক মেইন স্ট্রিট পরিণত হয় হাজারো জিপ গাড়ি ও দর্শনার্থীর মিলনমেলায়। ফেস্টিভ্যালের অংশ হিসেবে আয়োজিত ‘জিপ ইনভেশন’-এ প্রায় এক হাজার জিপ গাড়ি শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেয় এবং প্রায় ১৫ হাজার দর্শক রাস্তার দুই পাশে ভিড় […]

আমেরিকায় জিপ গাড়ির বিশাল উৎসব, হাজারো মানুষের ভিড়ে জমজমাট মেইন স্ট্রিট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে অনুষ্ঠিত হয়েছে জিপপ্রেমীদের অন্যতম বৃহৎ আয়োজন ‘ব্যান্টাম জিপ হেরিটেজ ফেস্টিভ্যাল’। উৎসব উপলক্ষে শুক্রবার রাতে শহরের ঐতিহাসিক মেইন স্ট্রিট পরিণত হয় হাজারো জিপ গাড়ি ও দর্শনার্থীর মিলনমেলায়।

ফেস্টিভ্যালের অংশ হিসেবে আয়োজিত ‘জিপ ইনভেশন’-এ প্রায় এক হাজার জিপ গাড়ি শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেয় এবং প্রায় ১৫ হাজার দর্শক রাস্তার দুই পাশে ভিড় করেন। সংগীত, বিভিন্ন প্রদর্শনী এবং জিপ সংস্কৃতিকে ঘিরে নানা আয়োজন পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

ব্যান্টাম জিপ হেরিটেজ ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য হলো বিশ্বের প্রথম জিপের জন্মস্থান হিসেবে বাটলারের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করা। ১৯৪০ সালে বাটলার কাউন্টিতেই প্রথম জিপের নকশা ও নির্মাণ করা হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ৮৫ বছরেরও বেশি সময় পরও সেই ঐতিহ্যকে ঘিরে মানুষের আগ্রহ কমেনি।

উৎসবে অংশ নিতে আসা মার্সার কাউন্টির বাসিন্দা কিম্বার্লি জোনস বলেন, “অভিজ্ঞতাটা অসাধারণ। জিপ কমিউনিটির মানুষ সবসময় একে অপরকে সহযোগিতা করে এবং একসঙ্গে থাকতে ভালোবাসে।”

এ বছর ফেস্টিভ্যালটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটি আয়োজনের ১৫তম বার্ষিকী এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির উদযাপনের সঙ্গেও যুক্ত হয়েছে। আয়োজকদের মতে, এবার আগের যেকোনো বছরের তুলনায় আরও বেশি দর্শনার্থী ও জিপ মালিক অংশ নিয়েছেন।

ফেস্টিভ্যালে অফ-রোড ট্রেইল, প্রতিবন্ধকতা অতিক্রম প্রতিযোগিতা, জিপ ইতিহাস প্রদর্শনী, বিভিন্ন পণ্যের স্টল এবং পারিবারিক বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো জিপ মালিক এতে অংশ নিয়েছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রবিবার দুপুর পর্যন্ত উৎসবটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সূত্র: সিবিএস পিটসবার্গ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ