রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ নিতে পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই আমের বাজারে যান তিনি। পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বানেশ্বর আমহাট ঘুরে বিভিন্ন জাতের আম সম্পর্কে […]
ছবি: সংগৃহীত
রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ নিতে পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই আমের বাজারে যান তিনি।
পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বানেশ্বর আমহাট ঘুরে বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি স্থানীয়ভাবে উৎপাদিত কয়েকটি জনপ্রিয় জাতের আমের স্বাদ গ্রহণ করেন এবং ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন।
স্থানীয় ব্যবসায়ীরা রাষ্ট্রদূতকে রাজশাহীর আম উৎপাদন, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। তাদের মতে, বিদেশি কূটনীতিকদের এমন সফর রাজশাহীর আমকে বৈশ্বিক বাজারে আরও পরিচিত করতে সহায়ক হবে।
কৃষকরাও আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যায়ের আগ্রহ বৃদ্ধি পেলে দেশের কৃষিপণ্য রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে। তারা বলেন, রাজশাহীর আম ইতোমধ্যে স্বাদ ও গুণগত মানের কারণে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, “রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে আমার প্রথম সফর। এর আগে ২০২০ সালে একবার এসেছিলাম। তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি, কারণ রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।”
তিনি আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। তাই কোনো কৃষিপণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতা তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
বাংলাদেশি আমের রপ্তানি সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, “আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে সাধারণত হিমায়িত আম বেশি পাওয়া যায়, যা শেক তৈরিতে ব্যবহার করা হয়। রাজশাহীর মতো এত তাজা আম সেখানে সহজে পাওয়া যায় না।”
তিনি বাংলাদেশের আম রপ্তানি আরও সম্প্রসারণের জন্য কোল্ড চেইন বা আধুনিক হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা উন্নত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আমের চাহিদা আরও বাড়তে পারে।