সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:১৭ পূর্বাহ্ন, ৩ নভেম্বর ২০২৫

আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুনর্বহাল চায় ১২ দলীয় জোট

বাসসগণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ অনুচ্ছেদের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে ১২ দলীয় জোট।সোমবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ের জোটের পক্ষে এই চিঠি জমা দেওয়া হয়।জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও শরিক দলগুলোকে নিজেদের দলীয় প্রতীক ব্যবহার করতে হবে- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন সংশোধনীতে ১২ দলীয় জোটের পক্ষ […]

আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুনর্বহাল চায় ১২ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাসস
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ অনুচ্ছেদের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে ১২ দলীয় জোট।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ের জোটের পক্ষে এই চিঠি জমা দেওয়া হয়।
জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও শরিক দলগুলোকে নিজেদের দলীয় প্রতীক ব্যবহার করতে হবে- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন সংশোধনীতে ১২ দলীয় জোটের পক্ষ থেকে চিঠিতে আপত্তি জানানো হয়েছে।
এতে বলা হয়, এই পরিবর্তন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১২ দলীয় জোট এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করে। অতীতে জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নিজেদের বা জোটের অন্য দলের প্রতীক নিয়ে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এটা রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার।
চিঠিতে আরো বলা হয়েছে, জোটবদ্ধ দলগুলোর পছন্দ অনুযায়ী প্রতীক চাওয়ার অধিকার আছে।
সেভাবেই এত দিন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাতে কোনো সমস্যা হয়নি। আরপিওর এই সংশোধনী রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে বলে মনে করে ১২ দলীয় জোট।
এতে বলা হয়, জোটবদ্ধ হয়ে রাজনীতি ও নির্বাচন করার অধিকার থাকলে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী নিজ দল বা জোটের যেকোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করাও গণতান্ত্রিক অধিকার। সে অধিকার ক্ষুণ্ণ করার সুযোগ নেই।
তাই আরপিওতে ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠির মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানান জোটের নেতারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ