সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:২২ অপরাহ্ন, ৩ জুলাই ২০২৬

আর্জেন্টিনার জালে কেপভার্দে গোল দিলেই এক বছরের ফ্রি চিকিৎসার ঘোষণা চিকিৎসকের

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আফ্রিকার উদীয়মান দল কেপভার্দে। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। আর এই ম্যাচকে ঘিরেই ব্যতিক্রমী এক ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রংপুরের পীরগাছার শিশু চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা এক রসাত্মক […]

আর্জেন্টিনার জালে কেপভার্দে গোল দিলেই এক বছরের ফ্রি চিকিৎসার ঘোষণা চিকিৎসকের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে আফ্রিকার উদীয়মান দল কেপভার্দে। বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। আর এই ম্যাচকে ঘিরেই ব্যতিক্রমী এক ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রংপুরের পীরগাছার শিশু চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা এক রসাত্মক পোস্টে তিনি লিখেছেন, “বাইরে থেকে হয়তো আমাকে ব্রাজিলের সমর্থক মনে হয়, কিন্তু মনে-প্রাণে আমি আসলে কেপভার্দের ভক্ত। বিশেষ করে কেপভার্দের গোলরক্ষক ভোজিনহা তো আমার কলিজার ভাই।”

এরপরই আসে তার আলোচিত ঘোষণা। ডা. বাঁধন জানান, যদি কেপভার্দে আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোলও করতে পারে, তাহলে তিনি আগামী এক বছর তার চেম্বারে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবেন।

তবে এর সঙ্গে রয়েছে একটি শর্তও। তার ভাষায়, “ফ্রি চিকিৎসা পেতে হলে রোগীকে অবশ্যই কেপভার্দের জার্সি পরে আমার চেম্বারে আসতে হবে।”

চিকিৎসকের এই ব্যতিক্রমী ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীরা বিষয়টিকে বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনার একটি মজার উদাহরণ হিসেবে দেখছেন। অনেকে আবার মন্তব্য করেছেন, এখনই কেপভার্দের জার্সি সংগ্রহের ব্যবস্থা করতে হবে।

পীরগাছার স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ হাস্যরসের ছলে জানিয়েছেন, কেপভার্দে যদি গোল করতে পারে, তাহলে তারা আগেভাগেই জার্সি কিনে রাখবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ডা. মাহফুজার রহমান বাঁধন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ শিশু রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন।

চিকিৎসা পেশায় উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি নিজ এলাকার সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপভার্দে। অন্যদিকে, গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কাগজে-কলমে আর্জেন্টিনা ম্যাচটির স্পষ্ট ফেবারিট হলেও ফুটবল অনিশ্চয়তার খেলা। এখন দেখার বিষয়, কেপভার্দে আদৌ আর্জেন্টিনার জালে বল পাঠাতে পারে কি না, আর পীরগাছার এই চিকিৎসকের ঘোষণার ফলে স্থানীয় ফুটবলপ্রেমীরা সত্যিই এক বছরের ফ্রি চিকিৎসার সুযোগ পান কি না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ