সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১:৫১ পিএম, ১০ নভেম্বর ২০২৫

আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ

চলতি মাসেই অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। তবে স্কোয়াডে থাকা এক ফুটবলার চোট পাওয়ায় এবার দলে পরিবর্তন আনতে হয়েছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্টকে। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের সপ্তাহ খানেক আগে চোট পেয়েছেন এনজো ফার্নান্দেজ। তার সেই চোট সেরে উঠতে বেশ […]

news
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চলতি মাসেই অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। তবে স্কোয়াডে থাকা এক ফুটবলার চোট পাওয়ায় এবার দলে পরিবর্তন আনতে হয়েছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্টকে।

আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের সপ্তাহ খানেক আগে চোট পেয়েছেন এনজো ফার্নান্দেজ। তার সেই চোট সেরে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে। ফলে আসন্ন ম্যাচে তাকে পাবে না দল।

এনজো ছিটকে যাওয়ায় তার বদলি নিয়েছে আর্জেন্টিনা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে কেভিন ম্যাক অ্যালিস্টারকে। তিনি লিভারপুলের তারকা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই। বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে ডিফেন্ডার পজিশনে খেলেন কেভিন।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ায় তিনি বলেন, ‘আজ (গতকাল) ম্যাচের দুই ঘণ্টা আগে আমি একটি ফোন পাই আগামীকাল আমি আলিকান্তে উড়ে যাচ্ছি জাতীয় দলে যোগ দিতে। এটা আমার জীবনের প্রথমবার, আর আমি জানি আমি একা এটা অর্জন করিনি এই ড্রেসিং রুমের প্রতিটি মানুষের অবদানে এটা সম্ভব হয়েছে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

‘আমার পরিবার ভীষণ খুশি। আমি যখন স্ত্রীকে ফোন করি, তখনই তিনি কান্নায় ভেঙে পড়েন। এটা এক অসাধারণ অনুভূতি। আগামীকাল আমি এক স্বপ্ন পূরণের পথে হাঁটব।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ