সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১:০১ পিএম, ১১ জুন ২০২৬

আর কিছুক্ষণের অপেক্ষা, পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬; উদ্বোধনী আয়োজনে থাকছে তারকাদের ঝলক

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। উদ্বোধনের পরই মাঠে গড়াবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ এবার যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রথমবারের মতো ৪৮ […]

আর কিছুক্ষণের অপেক্ষা, পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬; উদ্বোধনী আয়োজনে থাকছে তারকাদের ঝলক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। উদ্বোধনের পরই মাঠে গড়াবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ এবার যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট প্রায় দেড় মাসজুড়ে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের নজর কাড়বে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্বকাপের লড়াই। আয়োজকদের তথ্য অনুযায়ী, ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে মেক্সিকোর সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং লোকজ শিল্পকলা। বিশেষভাবে স্থান পাবে দেশটির ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পরীতি। রঙিন আলোকসজ্জা, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা।

মেক্সিকোর উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান এবং লিলা ডাউনসসহ আরও অনেকে।

বিশ্বকাপের সহ-আয়োজক কানাডাও আয়োজন করেছে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নেবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়সহ আরও কয়েকজন শিল্পী।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে প্রযুক্তিনির্ভর আরেকটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, রেমা এবং টাইলা।

এবারের বিশ্বকাপকে ঘিরে আয়োজন করা হয়েছে নানা প্রযুক্তিগত ও সাংস্কৃতিক চমক। নতুন ফরম্যাট, তিনটি আয়োজক দেশ, অধিকসংখ্যক দল এবং আধুনিক স্টেডিয়াম ব্যবস্থাপনার কারণে এই আসরকে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশের দর্শকরা বিটিভিতে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ উপভোগ করতে পারবেন। পাশাপাশি সময় টেলিভিশন ও টি-স্পোর্টসেও সম্প্রচার করা হবে বিশ্বকাপের খেলা। ডিজিটাল প্ল্যাটফর্ম টফি, মাই রবি এবং বায়োস্কোপেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আজ রাতেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ