সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৯:০৬ পূর্বাহ্ন, ৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন আইপিএলে নাম উঠেছে সাত বাংলাদেশী ক্রিকেটারের

আইপিএল ২০২৬-এর নিলাম বসছে আগামী ১৬ ডিসেম্বর। প্রথমে ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে, যাদের মধ্যে সাতজন বাংলাদেশি। নিলাম বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে। ৩৫০ জনের মধ্যে ভারতীয় ২৪০ এবং বিদেশি ১১০ ক্রিকেটার। ৭৭টি স্লট এখনো খালি রয়েছে, যার ৩১টি বিদেশিদের জন্য। সবচেয়ে বড় বাজেট নিয়ে নিলামে নামছে কলকাতা […]

আসন্ন আইপিএলে নাম উঠেছে সাত বাংলাদেশী ক্রিকেটারের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আইপিএল ২০২৬-এর নিলাম বসছে আগামী ১৬ ডিসেম্বর। প্রথমে ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে, যাদের মধ্যে সাতজন বাংলাদেশি। নিলাম বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে।

৩৫০ জনের মধ্যে ভারতীয় ২৪০ এবং বিদেশি ১১০ ক্রিকেটার। ৭৭টি স্লট এখনো খালি রয়েছে, যার ৩১টি বিদেশিদের জন্য। সবচেয়ে বড় বাজেট নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স—তাদের হাতে ৬৪ কোটি ৩০ লাখ রুপি, এবং তারা ১৩ জন খেলোয়াড় নিতে পারবে।

সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র আছেন মুস্তাফিজুর রহমান। অন্য ছয় বাংলাদেশির বেস প্রাইস ৭৫ লাখ রুপি।

নতুন মুখদের মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, যার ভিত্তিমূল্য এবার ১ কোটি রুপি। শ্রীলঙ্কা থেকেও কয়েকজন নতুন ক্রিকেটার যুক্ত হয়েছেন।

নিলাম শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের দিয়ে, পরে আনক্যাপডরা উঠবেন। তবে বড় বিস্ময়—এবারের নিলামে নেই সাকিব আল হাসান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ