সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র ব্যাংক হিসাব তলবের বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন দলটির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বুধবার (৪ মার্চ) রাত ৯টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে হাসনাত লেখেন, শুধু আসিফ মাহমুদের […]
ছবি: সংগৃহীত
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র ব্যাংক হিসাব তলবের বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন দলটির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বুধবার (৪ মার্চ) রাত ৯টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে হাসনাত লেখেন, শুধু আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করা হলেও তিনি পরিবারের চার সদস্যের মোট নয়টি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, সরকার পরিবর্তনের পর আসিফ মাহমুদরা চাইলে ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যেতে পারতেন। কিন্তু তা না করে আইন মেনে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, নানা অপপ্রচার ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে, তা শেষ পর্যন্ত প্রমাণিত হবে না এবং অভিযোগ হিসেবেই থেকে যাবে।
পোস্টটি প্রকাশের ৪৩ মিনিটের মধ্যে এতে ৯৪ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে এবং প্রায় সাড়ে তিন হাজার ব্যবহারকারী মন্তব্য করেন।
এর আগে একই দিন সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেন।