সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:৩৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আসিফ মাহমুদের অর্থপাচারের অভিযোগ যাচাইয়ে বিদেশে চিঠি দেবে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান। দুদক সচিব বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ […]

আসিফ মাহমুদের অর্থপাচারের অভিযোগ যাচাইয়ে বিদেশে চিঠি দেবে দুদক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদক সচিব বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোনোভাবেই মনগড়া নয়। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রমে এগিয়েছে কমিশন। বর্তমানে অভিযোগটির অনুসন্ধান চলছে এবং এতে যে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি পাঠাবে দুদক

সাইদুর রহমান খান জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে, সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে।

প্রয়োজনে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলআর (মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠানোসহ সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দুদকের কার্যক্রমে মনমতো সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য ও পূর্ণাঙ্গ প্রতিবেদন পর্যালোচনা করেই কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

দুদক সচিবের ভাষ্য, অভিযোগের সত্যতা যাচাইয়ে দেশে ও বিদেশে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ