জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়। বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট বৈঠকে অংশ নেন। তার সঙ্গে […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়।
বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট বৈঠকে অংশ নেন। তার সঙ্গে ছিলেন দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ।
অন্যদিকে এনসিপির পক্ষ থেকে মুখপাত্র আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত। আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময় করা হয়।
বৈঠক শেষে মার্কিন প্রতিনিধিদলকে দলের কার্যালয় ঘুরিয়ে দেখান আসিফ মাহমুদ। দুই পক্ষই ভবিষ্যতে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।