ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন-পূর্ব সামগ্রিক পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকটি অনুষ্ঠিত হয় ঢাকার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে। এনসিপির পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের নেতৃত্ব […]
ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন-পূর্ব সামগ্রিক পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকটি অনুষ্ঠিত হয় ঢাকার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে।
এনসিপির পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বাইবা জারিনা, ইইউ দূতাবাসের রাজনৈতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি সেবাস্তিয়ান রিগার ব্রাউন, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিগা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস রাগনার উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত কুস ডিজকস্ট্রা এবং ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা।