সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:১৪ পিএম, ৩ এপ্রিল ২০২৬

ইরানের তেল দিয়ে বিপুল অর্থ আয়ের কথা ভাবছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালি সহজেই খুলে দেওয়া সম্ভব এবং সেখান থেকে তেল উত্তোলনের মাধ্যমে বিপুল অর্থ আয় করা যেতে পারে। আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, “আরও একটু সময় পেলেই আমরা সহজেই হরমুজ প্রণালি খুলে দিয়ে তেল তুলতে পারি এবং বড় অঙ্কের […]

ইরানের তেল দিয়ে বিপুল অর্থ আয়ের কথা ভাবছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালি সহজেই খুলে দেওয়া সম্ভব এবং সেখান থেকে তেল উত্তোলনের মাধ্যমে বিপুল অর্থ আয় করা যেতে পারে। আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, “আরও একটু সময় পেলেই আমরা সহজেই হরমুজ প্রণালি খুলে দিয়ে তেল তুলতে পারি এবং বড় অঙ্কের আয় করা সম্ভব হবে।” তিনি আরও লেখেন, এটি পুরো বিশ্বের জন্য বিশাল একটি তেলভাণ্ডার হয়ে উঠতে পারে।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি ও সামুদ্রিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বিশ্বের তেল সরবরাহের বড় অংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। এর মধ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে ইরান ওই এলাকায় যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্রদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ