সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৬ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬

ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আগের যেকোনো সময়ের চেয়ে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তার ভাষায়, তেহরান এখনো যথেষ্ট “যন্ত্রণা” পায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একটি বড় হামলার কথা ভাবছেন এবং সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র এ ধরনের […]

ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার ইঙ্গিত ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আগের যেকোনো সময়ের চেয়ে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তার ভাষায়, তেহরান এখনো যথেষ্ট “যন্ত্রণা” পায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একটি বড় হামলার কথা ভাবছেন এবং সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত।

তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্তের ব্যাপক পরিণতি হতে পারে। এ কারণে এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং কোনো নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করেননি বলে জানান।

ইসরায়েলের সম্ভাব্য ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি বললে ইসরাইল দুই মিনিটের মধ্যেই এতে যোগ দেবে। তবে আমাদের কারও প্রয়োজন নেই।”

পরে তিনি আরও মন্তব্য করেন, ইসরায়েল যদি হামলায় অংশ নেয়, তবে তারও পরিণতি হবে। পর্যবেক্ষকদের মতে, এ বক্তব্যে ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিতও পাওয়া যায়।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানি কর্মকর্তারা আলোচনায় আগ্রহী হলেও তারা এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত নন।

তবে তার এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ