সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০২ পিএম, ১৪ জুলাই ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প

সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নতুন অবরোধ সত্ত্বেও ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’ তিনি দাবি করেন, দুই দিন আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে […]

ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও নতুন অবরোধ সত্ত্বেও ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’

তিনি দাবি করেন, দুই দিন আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছিল। তবে পরে তেহরান আরও আলোচনার প্রয়োজনের কথা জানিয়ে সেই প্রক্রিয়া থেকে সরে আসে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ কার্যকরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে নিরাপত্তা বাবদ অর্থ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব। সম্ভব হলে এর পরিচালনার দায়িত্বও নেব। আমরা এই প্রণালির অভিভাবক হব এবং এ দায়িত্ব পালনের জন্য আমাদের পারিশ্রমিক পাওয়া উচিত।’

তিনি আরও বলেন, বিশ্বের বহু দেশ এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করে। তাই যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা সেবা বিনা মূল্যে পাওয়া উচিত নয়। এ দায়িত্ব পালনের বিনিময়ে যুক্তরাষ্ট্রের অর্থ পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইরান এখনো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধ এবং সামরিক অবস্থানের সমালোচনা করে আসছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও ট্রাম্পের বক্তব্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ