সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:২৪ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বানচালে সর্বোচ্চ চেষ্টা চালাবে ইসরায়েল: আল জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর হওয়া ঠেকাতে ইসরায়েল সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই সমঝোতা শুধু ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, মধ্যপ্রাচ্যের চলমান বিভিন্ন সংঘাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, […]

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বানচালে সর্বোচ্চ চেষ্টা চালাবে ইসরায়েল: আল জাজিরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর হওয়া ঠেকাতে ইসরায়েল সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই সমঝোতা শুধু ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, মধ্যপ্রাচ্যের চলমান বিভিন্ন সংঘাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা স্মারকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধের পাশাপাশি লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক উত্তেজনা কমিয়ে আনার অঙ্গীকার। চুক্তির খসড়ায় লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং সংঘাত বন্ধের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে ইসরায়েলের আশঙ্কা, চুক্তি কার্যকর হলে দক্ষিণ লেবাননে তাদের সামরিক উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। বিশেষ করে যুদ্ধ চলাকালে লেবাননের যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী গভীরভাবে প্রবেশ করেছে, সেখান থেকে সেনা প্রত্যাহারের দাবি আরও জোরালো হতে পারে।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, হিজবুল্লাহকে এখনো পুরোপুরি নিরস্ত্র করা হয়নি—এ যুক্তি তুলে ধরে ইসরায়েল আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করবে। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে দক্ষিণ লেবাননে সামরিক উপস্থিতি বজায় রাখার পক্ষে সমর্থন আদায়ের উদ্যোগও চালাতে পারে।

সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগেই বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ঘটনাও নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। তবে এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে মন্তব্য করেন যে, এমন পদক্ষেপ চলমান সমঝোতা প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও এই অবস্থানের পেছনে বড় কারণ। দেশটিতে নির্বাচন ঘনিয়ে আসায় বিভিন্ন রাজনৈতিক নেতা নিজেদের কঠোর ও আপসহীন অবস্থান তুলে ধরতে আগ্রহী। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক মহলে মতবিরোধ আরও তীব্র হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চলবে। তবে আঞ্চলিক নিরাপত্তা, লেবাননে ইসরায়েলের উপস্থিতি এবং পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যু সামনে থাকায় চূড়ান্ত সমঝোতার পথ এখনও জটিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ