ইরানকে ঘিরে চলমান সংঘাতের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের এক সিনেটর। তার দাবি, যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে দ্রুত গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। তার মতে, সংঘাত ইতোমধ্যে পুরো অঞ্চলে সহিংসতার নতুন চক্র তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ একাধিক পোস্টে […]
ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে চলমান সংঘাতের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের এক সিনেটর। তার দাবি, যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে দ্রুত গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। তার মতে, সংঘাত ইতোমধ্যে পুরো অঞ্চলে সহিংসতার নতুন চক্র তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ একাধিক পোস্টে মারফি বলেন, “এখন পরিষ্কার যে ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে তিনি ভুল হিসাব করেছিলেন। ফলে পুরো অঞ্চল অস্থির হয়ে উঠেছে।”
তিনি আরও সতর্ক করে বলেন, সংঘাতের একটি বড় ঝুঁকি তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী ঘিরে। এই সরু নৌপথ দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশেরও বেশি পরিবহন করা হয়।
সিনেটর মারফির মতে, এই এলাকায় উত্তেজনা বাড়তে থাকলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।