সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:৪২ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬

ইরান-সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানি ব্যবসায়ী ও আগে থেকেই নিষেধাজ্ঞাপ্রাপ্ত অর্থদাতা বাবাক জানজানির সঙ্গে সংশ্লিষ্ট ৯টি প্রতিষ্ঠান এবং ৪ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে আর্থিক লেনদেনে সহায়তা করার অভিযোগে জানজানির ডট ওয়ান গ্রুপের ইরানভিত্তিক কার্যক্রম, তুরস্ক ও সংযুক্ত আরব […]

ইরান-সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানি ব্যবসায়ী ও আগে থেকেই নিষেধাজ্ঞাপ্রাপ্ত অর্থদাতা বাবাক জানজানির সঙ্গে সংশ্লিষ্ট ৯টি প্রতিষ্ঠান এবং ৪ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে আর্থিক লেনদেনে সহায়তা করার অভিযোগে জানজানির ডট ওয়ান গ্রুপের ইরানভিত্তিক কার্যক্রম, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, আর্থিক সেবা, ডিজিটাল সম্পদ (ডিজিটাল অ্যাসেট) লেনদেন, স্বর্ণ ও মূল্যবান রত্ন ব্যবসা এবং বিভিন্ন অবকাঠামো প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করে বাবাক জানজানি ইরানের জন্য অর্থ পাচার এবং গোপনে তহবিল স্থানান্তরের কাজ করতেন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরানি সরকারের কর্মকাণ্ডের কারণে দেশটির অর্থনীতি বড় ধরনের চাপের মুখে রয়েছে। তার ভাষ্য, ইরানের মুদ্রা রিয়ালের দরপতন এবং উচ্চ মূল্যস্ফীতি সেই সংকটকে আরও স্পষ্ট করেছে।

তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, অর্থদাতা এবং তাদের সহযোগীদের আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশের সুযোগ সীমিত করতে ট্রেজারি বিভাগ ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) বাবাক জানজানি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ডিজিটাল সম্পদ প্ল্যাটফর্ম—ZedX Exchange Limited ও ZedZion Exchange Limited-এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ